মেয়র হিসেবে রিশাদ রেজওয়ানকে দেখতে চায় জামালপুরবাসী

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

জামালপুর প্রতিনিধি   : আগামী পৌরসভা নির্বাচনে রিশাদ রেজওয়ানকে মেয়র হিসেবে দেখতে চান জামালপুর  পৌরবাসী। নির্বাচন করতে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতিতে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন

তাছাড়া নেতাকর্মী ও দলের সর্মথকদের নিয়ে নির্বাচনি মাঠে চষে বেড়াচ্ছেন তিনি। তবে পৌরবাসী বলছেন তিনিই যোগ্য ব্যক্তিত্বসর্ম্পন একজন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ।

এদিকে তাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে রিশাদ রেজওয়ানকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে।


বিজ্ঞাপন

পৌর এলাকার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন

জামালপুর পৌরসভাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রিশাদ রেজওয়ানকে।

তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব।তিনি আরো বলেন, “জামালপুর পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *