ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালালো তেল বিক্রেতা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেছেন জ¦ালানি তেল বিক্রেতারা। সোমবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ। এসময় থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন। জ¦ালানি তেলের মুল্যবৃদ্ধি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে পৌর শহরসহ উপজেলা বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে জ¦ালানি তেল বিক্রি করছে। এমন অভিযোগে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় কাউকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা যায় নি।


বিজ্ঞাপন

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ বলেন ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।


বিজ্ঞাপন

কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মোঃ হাবিবুর রহমান ২৩/৩/২০২৬

👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *