
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেছেন জ¦ালানি তেল বিক্রেতারা। সোমবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ। এসময় থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন। জ¦ালানি তেলের মুল্যবৃদ্ধি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে পৌর শহরসহ উপজেলা বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে জ¦ালানি তেল বিক্রি করছে। এমন অভিযোগে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় কাউকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা যায় নি।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ বলেন ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মোঃ হাবিবুর রহমান ২৩/৩/২০২৬
