মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতি সৌধে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন।

Uncategorized ইতিহাস ঐতিহ্য জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী  এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগ (আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) এর মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ  আজ বৃহস্পতিবার  ২৬ মার্চ,  সকাল ৬ টা ১২ মিনিটের সময়  সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।


বিজ্ঞাপন

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর মাননীয় প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর মাননীয় প্রধান বিচারপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *