সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিল থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মো. সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাঁই মধ্যপাড়ার পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামি ওই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন।


বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামিসহ চার বন্ধু মিলে বাড়ির পাশের পেরী বিলে শাপলা ফুল ও ফুলের ডাঁটা তুলতে যায়। একপর্যায়ে তারা বিলের গভীর গর্তে পড়ে গেলে চারজনের মধ্যে দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের তুলে আনেন।


বিজ্ঞাপন

উদ্ধার হওয়া তাসনিম (৭) নামে এক শিশুকে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। অপরদিকে সামিকে স্বজনরা কিছুটা দেরিতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *