আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান : ২ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো  :হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  আখাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত অভিযান পরিচালনা কালে  ২ (দুই) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার  শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল এর  দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে এসআই (নিরস্ত্র) মোঃ সামছুল হক, এএসআই (নিঃ) মোঃ ওমর ফারুক, এএসআই (নিঃ) আবুল হোসেন, এএসআই (নিঃ) বিল্লাল হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ  ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা  করাকালীন  আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ আজমপুর পূর্বপাড়া ধৃত আসামী মোঃ মিলন এর উত্তর ভিটির বসত ঘরের পূর্বের রুমের ফ্রিজের নিচ থেকে  গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী অভিযান পরিচালনা করে  ২ (দুই) কেজি গাঁজাসহ  আসামী মোঃ মিলন(৩৩), পিতা-ফরিদ মিয়া, মাতা-মোরশেদ বেগম, সাং-আজমপুর  (পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন
👁️ 230 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *