আখাউড়ায় খাল, পুকুর খেসারত  : বিদ্যালয় মাঠে পানি, বিপাকে শিক্ষার্থীরা

Uncategorized গ্রাম বাংলার খবর জন দুর্ভোগ জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মো : হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি উঠে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কমে যায় শিক্ষার্থীদের উপস্থিতি।


বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পাশেই ছিলো খাল ও পুকুর। তবে এসব জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে যায়। সোমবার সকালেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের কাছে এসেও ফিরে যায়। এতে দুই শিফটেই উপস্থিতি ছিলো কম।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে পানি উঠতে থাকে। এক পর্যায়ে হাঁটু সমান পানি উঠে যায়। এতে বিদ্যালয়ে আসা কষ্ট হয়ে পড়ে প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


বিজ্ঞাপন

তিনি জানান, মূলত পানি সরে যাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি যাওয়ার খাল ও পুকুর ভরাট করায় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 127 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *