গোপালগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক এক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স টিম (URT)-এর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান।


বিজ্ঞাপন

​স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অ. দা.) জনাব ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশেষ প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ।

​প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে অধিকতর কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দিনব্যাপী এই আয়োজনে সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান, আইনি প্রক্রিয়াগত বিভিন্ন বিষয় এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের নানা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বিজ্ঞাপন

​উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে।


বিজ্ঞাপন
👁️ 71 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *