কৃষিতে সাফল্যের গল্প: শরণখোলায় ৪ বিঘা জমিতেই স্বাবলম্বী তরুণ চাষি

Uncategorized অর্থনীতি কৃষক ও কৃষি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা শাহাদাৎ তালুকদার (৪০) সীমিত ৪ বিঘা জমিকে কাজে লাগিয়ে মিশ্র কৃষির মাধ্যমে হয়েছেন স্বাবলম্বী।


বিজ্ঞাপন

তিনি ওই জমিতে বেগুন, কলমি শাক, বরবটি, পাট, ঢেঁড়স, আখ, লাউ, করলা, ডাঁটা শাক, কলা, পেঁপে ও হেলেঞ্চা শাকসহ বিভিন্ন ফসল চাষ করছেন। পাশাপাশি তিনি একটি ছোট মাছের খামারও পরিচালনা করছেন।

শাহাদাৎ তালুকদার বলেন, “চাকরির পেছনে না ঘুরে নিজের উদ্যোগে কৃষিকেই বেছে নিয়েছি। শুরুতে পুঁজি সংকট ও অভিজ্ঞতার অভাবে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এখন মাসে গড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হচ্ছে। পরিবারকে সহযোগিতা করতে পারছি—এটাই আমার সবচেয়ে বড় অর্জন।”


বিজ্ঞাপন

স্থানীয় কৃষক মো. সিদ্দিক (৫৫) বলেন, “সে খুব পরিশ্রমী ছেলে। অল্প জমিতে পরিকল্পিতভাবে চাষ করে এখন ভালো অবস্থানে এসেছে। তাকে দেখে আমিও কৃষিকে পেশা হিসেবে নিয়েছি।”


বিজ্ঞাপন

একই এলাকার জুয়েল তালুকদার (৩০) বলেন, “শাহাদাৎ ভাইয়ের কাজ দেখে আমরা অনুপ্রাণিত হই। কৃষিতে যে সফল হওয়া যায়, তিনি তা প্রমাণ করেছেন।”

কৃষি অফিসের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে তিনি আরও আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে চান বলে জানান। ভবিষ্যতে একটি বড় সমন্বিত কৃষি খামার গড়ার পরিকল্পনাও রয়েছে তার।

তরুণদের উদ্দেশে শাহাদাৎ তালুকদার বলেন, “ধৈর্য আর পরিশ্রম থাকলে কৃষিতেও সফল হওয়া সম্ভব।”

👁️ 42 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *