
ক্রীড়া প্রতিবেদক : এবার বিশ্বকাপে সবচেয়ে কঠিন লড়াইটা করছে ইরান ফুটবল দল। রাজনৈতিক বৈরিতায় বিশ্বকাপে অংশগ্রহণ ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ মিললেও এক কঠিন পরীক্ষা দিতে হচ্ছে ইরান দলকে।

গ্রুপ জি যে ইরানের প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম, মিশর আর নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ইরান গ্রুপে দ্বিতীয় অবস্থানে আছে। নিউজিল্যান্ড এবং শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিয়ে আছে অপরাজিত। মাঠে দুর্দান্ত খেললেও ইরান আসল লড়াইটা করছে মাঠের বাহিরে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ৩০০০ কিলোমিটার দূরে মেক্সিকোতে ইরানের টিম হোটেল। যুক্তরাষ্ট্রে খেলার অনুমতি মিললেও থাকার অনুমতি পায়নি দলটি। তাই বাধ্য হয়ে ৩০০০ কিলোমিটার পাড়ি দিয়ে এসে খেলতে হচ্ছে দলটিকে।

ফুটবল, রাজনীতি কতকিছু ঘটছে চারদিকে। আজকের ঘটনা, আগামীকালের জন্য ইতিহাস। একেকটা ঘটনা একেকটা কালের সাক্ষী হিসেবে ইতিহাসে রয়ে যায় অনন্তকাল।

