আখাউড়ায় র‍্যাবের অভিযান : ট্রেনের ইঞ্জিন থেকে গাঁজা উদ্ধার ও লোকোমাস্টার আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে গাঁজা উদ্ধার করেছে র‍্যাব ।


বিজ্ঞাপন

গত  বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব–৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় ট্রেনের লোকোমাস্টার (চালক) মো. শাহজাহানকে (৫৪) আটক করা হয়।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ৬০৩ নং কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর এতে তল্লাশি চালায় র ্যাব। শুরুতে এতপ বাধ সাধেন চালক। তবে সুযোগ বুঝে সহকারি চালক পালিয়ে যান। তল্লাশির এক পর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় চালককে আটক করে নিয়ে যাওয়া হয়।


বিজ্ঞাপন

র‍্যাব -৯ এর কম্পানি কমান্ডার মোাহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন
👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *