সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ সিলেট

সুনামগঞ্জ প্রতিনিধি  :  সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম, ও জ্যামেতিবক্স বিতরণ করছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।


বিজ্ঞাপন

শনিবার সকাল ১১ টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসব শুরু হয়। হাজারখানেক বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপি বই বিতরণের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা এবং শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন৷

সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, আমরা শহরের বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০ শিক্ষাসহায়ক বই সংগ্রহ করে নিয়ে আসি। পরে এইগুলো প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেই৷ তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই নিয়ে যাচ্ছেন।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, সাংবাদিক আমিনুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস , সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহ সভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূর, সদস্য সুজিত চন্দ, লাকী বিশ্বাস, ইব্রাহিম মিয়া, অর্পা দাস, অনিক আহমেদ, অনিক দাস, প্রিয়ম বৈষ্ণব, সহ সংগঠনের সদস্যরা।


বিজ্ঞাপন

এর আগেও দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।

👁️ 270 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *