আখাউড়ায় কৃষক কার্ড বিতরণ শুরু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ১০ রকমের সরকারি সহায়তা ও বিভিন্ন কৃষি সেবা সহজে পৌঁছে দিতে কৃষকদের মাঝে এসব কৃষি কার্ড বিতরণ করা হচ্ছে।


বিজ্ঞাপন

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে আখাউড়া উপজেলার এল হাজার ৮৫১ জন কৃষক কার্ড পাবে। এর মধ্যে পুরুষ ১২৩৮ নারী ৬১৩ জন। আনুষ্ঠানিকভাবে চারজন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবুসাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. বাহার মিয়া, সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান প্রমুখ।


বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, ‘কৃষককে যত সুবিধা দেওয়া যাবে ততই আমাদের মঙ্গল।


বিজ্ঞাপন

সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন কৃষি কার্ড দেওয়ার তা তিনি পূরণ করেছেন।

এই কার্ডের মাধ্যমে কৃষক সার, বীজ পাবে। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাবে। কৃষি কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ নেওয়া সহজ হবে।’

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *