আখাউড়ায় ফুটপাতে গণউপদ্রব যুবকের সাত দিনের কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে ফুটপাতে গণউপদ্রব সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে মো. জনি মিয়া (২৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. জনি মিয়া আখাউড়া উপজেলার কল্যাণপুর গ্রামের মো. ইয়াসিন মিয়ার ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গণউপদ্রবের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন

সম্প্রতি ফুটপাতের ব্যবসায়িদের জন্য জায়গা করে দেয় পৌরসভা। পাশাপাশি নির্দিষ্ট জায়গার বাইরে কেউ বসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 13 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *