আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ হাবিবুর রহমান,,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম কালু (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।


বিজ্ঞাপন

উপজেলার ধরখার ইউনিয়নের সাত পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কালু আখাউড়া উপজেলার ধরখার এলাকার মৃত সেতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইফুল ইসলাম নিজেই অটোরিকশা চালিয়ে তন্তর বাজার থেকে ধরখার বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাত পুকুরপাড় এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডারে ধাক্কা খায়।

এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে গ্লাসের একটি অংশ তার গলায় ঢুকে চালজ সাইফুল গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রোকন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

এদিকে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে শিবপুর সারপার এলাকায় একটি কভার্ড ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহন সড়কের পাশে উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা একটি খাবার হোটেল ক্ষতিগ্রস্ত হয়।

👁️ 30 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *