যাদুকাটা নদীর বালুমহাল বন্ধে করা রিট পিটিশন মামলা প্রত্যাখান করেছেন হাইকোর্ট

Uncategorized অর্থনীতি আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

মোঃ হৃদয় খান জয়, (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলেন তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের সন্তান জুবায়ের ইকবাল নোমান।


বিজ্ঞাপন

আজ ২  নভেম্বর  মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চে রিট পিটিশনটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত কোনো আদেশ না দিয়ে আবেদনটি প্রত্যাখান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই উদ্যোগের কারণে নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা হাজারো শ্রমিকের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। আদালত আবেদনটি প্রত্যাখ্যান করায় স্থানীয় শ্রমিকদের জীবিকা আপাতত সুরক্ষিত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের উদ্যোগ নিয়ে স্থানীয় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, একটি নির্দিষ্ট মহল নদীনির্ভর অসহায় শ্রমিকদের জীবিকা হুমকির মুখে ফেলতে বালুমহালটি বন্ধ করার জন্য নানাভাবে তৎপরতা চালাচ্ছিলো, এতে নদীনির্ভর অসহায় শ্রমিকদের জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে দাবী করছেন স্থানীয়রা। নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা হাজারো শ্রমিকের কর্মসংস্থান ও জীবন-জীবিকা রক্ষার বিষয়টি সামনে এসেছে।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *