
মো: সোহেল ভোলা) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ‘এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান’ শীর্ষক আলোচনা সভা ও ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নারী উদ্যোক্তা আমেনা খানম’ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নারীদের অংশগ্রহণ কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
নারী উদ্যোক্তাদের উন্নয়ন আর্থিক ক্ষমতায়ন ও জাতীয় অর্থনীতিতে তাদের বহুমুখী অবদান কে তুলে ধরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠিত হয় স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড.আ ন ম এহছানুল মালিকী লেখক,উদ্যোক্তা ,সংগঠক।

বিজ্ঞাপন
ভোলা থেকে দেশজুড়ে নিজের উদ্যোগ ‘ইউনিক নকশি হাউজ’কে একটি পরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন নারী উদ্যোক্তা আমেনা খানম।
আমেনা খানম বলেন, আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা এবং আমি একজন স্বেচ্ছাসেবী, কিন্তু আমি নিজেকে সফল মনে করি, কারণ আমি একজন মেয়ে হয়ে বাবা-মা এবং পরিবারের দায়িত্ব নিচ্ছি এটা আমার সফলতা, আমি মা হয়ে সন্তানের দায়িত্ব নিচ্ছি এটা আমার সফলতা, স্বেচ্ছাসেবী হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি এটা আমার সফলতা।
নারীরা কোথাও পিছিয়ে নেই নারীরা চাইলে সবকিছু সম্ভব । আমরা নারী আমরাই পারি । তিনি বলেন আমার করা ইউনিক নকশি হাউজ একদিন ব্রান্ড হিসেবে সবার কাছে পরিচিতি পাবে।
