
মোহাম্মদ হোসাইন (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ফেনীর বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার ভিকটিম অপহরণ মামলার এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) এবং আবু বক্করের ছেলে নবী হোসেন (৩৪)।

সংশ্লিষ্ট মামলায় তারা এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন
অভিযান শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর এ অভিযানকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
