
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে পরিচালিত ‘প্রেরণা’ নামের একটি এনজিওকে ঘিরে দীর্ঘদিনের নানা অভিযোগ ও বিতর্কের মধ্যে এবার নতুন করে আলোচনায় এসেছে কথিত কোটি টাকার একটি মিশন। শম্পা গোস্বামীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, রাষ্ট্রদ্রোহের মামলা এবং আইনি জটিলতা সামাল দিতে রাজনৈতিক ও সাংবাদিক মহলের কয়েকজন ব্যক্তি তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাত নদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমানের নাম আলোচনায় এসেছে।
শম্পা গোস্বামীকে ঘিরে নতুন তৎপরতার অভিযোগ : শম্পা গোস্বামীকে ঘিরে আগে প্রকাশিত বিভিন্ন সংবাদ, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোর প্রভাব কমানো, বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট মহলে যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা চলছে।

এমনকি এ ধরনের তৎপরতায় বিপুল অর্থ ব্যয়ের কথাও সামনে এসেছে। কথিত কোটি টাকার এই মিশনে কারা অর্থায়ন করছেন, কারা মধ্যস্থতা করছেন এবং কারা এর সুবিধাভোগী—তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে কথিত অর্থ লেনদেনের পরিমাণ ও উৎস সম্পর্কে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন
আলোচনায় ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান : এ ঘটনায় তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমানের নামও আলোচনায় এসেছে।
অভিযোগ উঠেছে, শম্পা গোস্বামীর পক্ষে বিভিন্ন মহলে যোগাযোগ এবং তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও অভিযোগের বিষয়ে পাল্টা অবস্থান তৈরির প্রচেষ্টায় তিনি যুক্ত রয়েছেন। তবে চেয়ারম্যান মোজাফফর রহমানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের সত্যতা, তার প্রকৃত ভূমিকা এবং কথিত অর্থ লেনদেনের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হলে প্রাপ্ত বক্তব্য ও নথির ভিত্তিতে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।
দৈনিক সাত নদীর সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ : এ ঘটনায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাত নদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমানের নামও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, শম্পা গোস্বামীর পক্ষে বিভিন্ন মহলে যোগাযোগ এবং তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগও উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে হাবিবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিবেদক। প্রতিবেদকের অভিযোগ অনুযায়ী, ফোনালাপে হাবিবুর রহমান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আপনি দীর্ঘদিন ধরে আমার পেছনে পড়ে আছেন। কী চান বলেন তো? আমাদের ছাড়বেন না, আপনাদের দেখে নেব।’ একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেছেন প্রতিবেদক।
বিমানবন্দর থেকে ফেরত ও আইনি জটিলতা : এর আগে শম্পা গোস্বামীর বিদেশযাত্রা নিয়ে বিমানবন্দরে ফেরত পাঠানোর ঘটনা আলোচনায় আসে। পরবর্তীতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও অন্যান্য আইনি জটিলতার বিষয় সামনে আসে।
উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নতুন করে বিভিন্ন মহলে যোগাযোগ ও তৎপরতা চালানোর অভিযোগও উঠেছে।
যেসব প্রশ্নের উত্তর প্রয়োজন : শম্পা গোস্বামীর পক্ষে কথিত কোটি টাকার কোনো মিশন পরিচালিত হচ্ছে কি না ? তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমানের প্রকৃত ভূমিকা কী ?
দৈনিক সাত নদীর সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটুকু ? সংবাদ প্রকাশের প্রতিবাদ ও অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না ? অর্থের উৎস কোথায় এবং কারা এর সঙ্গে জড়িত ? এসব প্রশ্নের উত্তর জানতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
