সুপ্রিম কোর্টের আইনজীবী সোহাগের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক মেয়র সাঈদ খোকনের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগের ওপর কর্মস্থলে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

​বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গোপালগঞ্জ জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

​সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে একজন সিনিয়র আইনজীবীর ওপর বহিরাগতদের হামলা পুরো আইনজীবী সমাজের নিরাপত্তা ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী।

অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনজীবীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।


বিজ্ঞাপন

​গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জুলকদর রহমান, অ্যাডভোকেট নাসির আহমেদসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

​সমাবেশে জেলার বিভিন্ন আদালতের আইনজীবীরা অংশগ্রহণ করেন এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *