​গোপালগঞ্জ কারাগারে আনসার সদস্যদের খাবার ছিনতাই করে অপপ্রচারের অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্ধারিত খাবার দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে তা নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করেছে বলে অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরে বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়।

​বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তা রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দায়িত্বরত সদস্যদের জন্য গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধা ও প্রতিকূলতার সম্মুখীন হন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত ওই স্টাফদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবারগুলো ছিনিয়ে নেয়।


বিজ্ঞাপন

​আনসার বাহিনীর দাবি, দুর্বৃত্তরা ছিনিয়ে নেওয়া সেই খাবার বহনের ভিডিও ধারণ করে পরবর্তীতে ঘটনাটিকে নিজেদের কর্মকাণ্ড হিসেবে প্রচার চালায় এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের অপচেষ্টা করে।


বিজ্ঞাপন

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ”—শিরোনামে কিছু গণমাধ্যমে প্রচারিত তথ্যটি প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

খাবার সরবরাহকারী স্টাফকে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ধারণকৃত ভিডিওর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রচার চালানো হয়েছে, যা মূলত বাস্তব প্রেক্ষাপট আড়াল করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস।

​বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্বরত সদস্যদের খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সকলকে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য বিবেচনায় নিয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে বাহিনীটি।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *