তারেক রহমানের জন্মদিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)   :  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

শুক্রবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি।

সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব, দেশ ও জনগণের কল্যাণে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।


বিজ্ঞাপন

তাঁরা তাঁর নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *