৮ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  জাতীয় প্রেসক্লাব ঢাকা ও সারা বাংলাদেশে জেলা উপজেলায় একযোগে মানববন্ধন। সকল বিক্রয় প্রতিনিধিদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাস্তবমুখী ৮ দফা দাবি বাস্তবায়ন এবং বিক্রয় পেশাজীবীরা কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবেন তা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট’।


বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ ইমরান নাজির।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার, ইব্রাহিম শামীম, একরামুল হক প্রধান, আকরাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা নার্গিস, ইয়াসিন হোসেন রাফি এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোঃ ইমরান হোসেনসহ বিপুল সংখ্যক বিক্রয় প্রতিনিধি।

“দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিক্রয় প্রতিনিধিরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। অথচ তাঁদের চাকরির কোনো নিরাপত্তা নেই এবং ন্যায্য পাওনা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।”
অবিলম্বে সরকারের সংশ্লিষ্ট মহলকে বিক্রয় প্রতিনিধিদের যৌক্তিক ৮ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের ৮ দফা দাবি সমূহ  : মূল বেতন ও ভাতা প্রদান: মূল বেতন ২৫,০০০ টাকা, বাড়ি ভাড়া ৬,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, দুপুরের খাবার বিল ৬,০০০ টাকা এবং টিএ/যাতায়াত খরচ মার্কেট অনুযায়ী নির্ধারণ করতে হবে। চাকরি স্থায়ীকরণ: সকল বিক্রয় প্রতিনিধিদের চাকরিতে স্থায়ীকরণ বাধ্যতামূলক করতে হবে।


বিজ্ঞাপন

অপ্রত্যাশিত বোনাস: কোনো বিক্রয় প্রতিনিধিকে চাকরিচ্যুত করলে ৪ মাসের অগ্রিম বেতনসহ সকল পাওনাদি তৎক্ষণাৎ বুঝিয়ে দিতে হবে অথবা পাওনাদি পরিশোধের সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে।

চিকিৎসা ও ক্ষতিপূরণ: কর্মরত অবস্থায় কেউ আহত হলে তার চিকিৎসাসহ সকল খরচ সংশ্লিষ্ট কোম্পানিকে বহন করতে হবে এবং মৃত্যু হলে তার পরিবারকে নগদ ১০ লাখ টাকা ও অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে।

বীমা সুবিধা: সকল বিক্রয় প্রতিনিধির প্রদেয় কার্ড, গ্র্যাচুইটি, হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, গ্রুপ বীমা ও প্রভিডেন্ট ফান্ড নিশ্চিত করতে হবে।

ছুটি ও অগ্রিম বেতন: শুক্রবার কোনো বিক্রয় প্রতিনিধিকে দিয়ে কাজ করানো যাবে না এবং সরকারি সকল ছুটি প্রদান করতে হবে। কোনো প্রয়োজনে ছুটির দিন কাজ করালে তার প্রতিদিন এর বেতনের দ্বিগুণ বেতন পরিশোধ করতে হবে।

ঈদ ও ধর্মীয় উৎসব বোনাস: প্রতি ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবে মূল বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। এবং বার্ষিক বেতন বৃদ্ধি: সকল বিক্রয় প্রতিনিধির বেতন বছরে ১০% হারে বৃদ্ধি করতে হবে।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *