বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন এর আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   :   পরিবেশ বাঁচলে, আমরা বাঁচবো! আমরা যে মাটিতে হাঁটি, যে বাতাসে নিঃশ্বাস নেই, যে পানিতে তৃষ্ণা মিটাই সেই প্রকৃতিকেই আজ আমরা নিজের হাতে ধ্বংস করতেছি। পরিবেশ আন্দোলন মানে শুধু গাছ লাগানো নয়।


বিজ্ঞাপন

পরিবেশ আন্দোলন মানে নিজের পরিবেশ রক্ষার আন্দোলন। কারণ আজ যদি আমরা চুপ থাকি, কাল আমাদের প্রজন্ম বিশুদ্ধ পানি ও বাতাস পাবে না।

ভবিষৎ প্রজন্মের সুরক্ষার জন্য পরিবেশ রক্ষার আন্দোলন বা গবেষণা আমাদের চালাতে হবে। আমরা চাই না আমাদের সিলেট তথা বাংলাদেশ একদিন কংক্রিটের জঙ্গল হয়ে যাক।

আমরা চাই সুরমা বাঁচুক, পাহাড় বাঁচুক, হাওর বাঁচুক, সাদা পাথর বাঁচুক ও প্রকৃতি বাঁচুক। সে লক্ষে কাজ করার আহব্বান জানান বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন এর নেতৃবৃন্ধ।


বিজ্ঞাপন

মঙ্গলবার নগরীর সিলেট জিন্দাবাজারস্হ অভিজাত একটি রেস্টুরেন্টে সন্ধা ৭ ঘঠিকার দিকে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভপতি আব্দুল মুক্তাদীর ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম।

সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক ও পরিবেশ বান্ধব কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সেক্রেটার ও সিলেট প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক বদরুর রহমান বাবর উদ্দির বাবর, সংগঠনের সিনিয়ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ডা. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিনূর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, পরিবেশ গবেষণা বিষয়ক সম্পাদক মো: জাহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ আলমগীর, দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম, প্রমূখ।

👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *