গাজীপুরে ৬ ডাকাত আটক

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাসন থানার রুজুকৃত ডাকাতি মামলায় অজ্ঞাতনামা ডাকাতদের সিসিটিভির ফুটেজ সংগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত সনাক্তকৃত ডাকাত ১। মোঃ হামিদুল ইসলাম (২৮), ২।মোঃ মিজানুর রহমান @ কেটু মিজান (২৯), ৩। তারিকুল ইসলাম রাহাত (২৩) গ্রেফতার করা হয় এবং ডাকাতির সময়ে লুন্ঠিত মালামাল মোবাইল, অটোরিক্সার বিভিন্ন যন্ত্রপাতি ডাকাতদের দেখানোমতে আসামী ১। ইমরান সরকার (২৬), ২। সোহেল (৩০), ৩। রিপন কুমার সাহা (৩৮)’দের দখল হইতে উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি ডাকাত তারিকুল ইসলাম রাহাত এর নিকট হইতে উদ্ধার করা হয়। আটককৃত ৬ (ছয়) ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন

 

 

👁️ 125 News Views