পুনঃনিরিক্ষনে জিপিএ-৫ পেলেন আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের মারিয়া

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মো হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া)   :  এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী মারিয়া আক্তার।


বিজ্ঞাপন

তাঁর এই সাফল্যে কলেজটির জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। নতুন করে সর্বোচ্চ ফল অর্জন করায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মারিয়া আক্তার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. শাহীন আলম প্রবাসে লেবাননে থাকেন। মা মোছা. মোসেনা আক্তার। ভবিষ্যতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেন মারিয়া।

কলেজ সূত্রে জানা গেছে, মারিয়া নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকতেন এবং শিক্ষকদের পরামর্শ মেনে পড়াশোনা করতেন। কোনো প্রাইভেট বা কোচিং ছাড়াই কলেজের নিয়মিত পাঠদান ও নিজের অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।


বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে লিজা আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে রিয়া দাস জিপিএ-৫ পেয়েছিলেন। ফল পুনঃনিরীক্ষণে মারিয়ার ফল পরিবর্তন হওয়ায় কলেজটির সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।


বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, মারিয়ার এ অর্জন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে।

কোনো প্রাইভেট বা কোচিং ছাড়াই তার এ ফল কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরেছে।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতেও কলেজ কাজ করছে। মারিয়ার এ সাফল্য অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তিনি মারিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *