ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩৯ টি প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক শনিবার ২৭ নভেম্বর ঢাকা সহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ২টি টিম কর্তৃক মালিবাগ বাজার ও মালিবাগ রেলগেট বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দোকান পরিদর্শন করে চাল, চিনি,পেঁয়াজ, কাঁচা সবজি, পোল্ট্রি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়।

এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের হ্যান্ডমাইকে সতর্ক করা হয়।

পাশাপাশি হোটেল, ফার্মেসি ও ডিপার্টমেন্টাল স্টোরে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য সংরক্ষণ, আমদানীকারকের তথ্যবিহীন পণ্য সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ, মোড়কজাতকরন বিধি লংঘনসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ৩৮,০০০ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

ঢাকা সহ সারাদেশে অধিদপ্তরের ১৩ টি টিম কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩৮টি প্রতিষ্ঠানকে ১,২২,০০০ (এক লক্ষ বাইশ হাজার) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা আজকের দেশ ডটকমকে জানান, নিত্যপণ্যের দাম ভোক্তা সহনীয় পর্যায়ে রাখতে সাপ্তাহিক ছুটিরদিনসহ নিয়মিতভাবে সারাদেশে অধিদপ্তরের মনিটরিং অব্যাহত রয়েছে।
বাজারে কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে অসাধু ব্যবসায়ীদের তিনি সতর্ক করেন।

👁️ 135 News Views