যশোরের মাদক ব্যবসায়ী ৭৮ বোতল ফেনসিডিল সহ নড়াইল ডিবি পুলিশের হাতে গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মোঃ রফিকুল ইসলাম ঃ গত রবিবার ১৫ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় এস আই (নিঃ) ফাহাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোরের ১ (এক) মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে ইজিবাইক যোগে গোবরা এলাকার দিকে যাচ্ছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশ সুপার কে অবহিত করেন।

পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল এর নির্দেশনায় তিনি একটি চৌকস টিম সহ নড়াইল সদর থানাধীন গোবরা কাড়ার বিল সড়কের কালভার্টের পাশে অবস্থান করেন।

এরপর গোবরা কালভার্টের পাশ দিয়ে ইজিবাইক যোগে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তিনি মাদক ব্যবসায়ী মোঃ মাজেদুর রহমান (৪০), পিতা- মোঃ নূর হোসেন মন্ডল, গ্রাম- কেষ্টপুর, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ৭৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views