ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিলেন কেএমপি কমিশনার

Uncategorized অন্যান্য

মামুন মোল্ল্যা ঃ শুক্রবার ২১ মে, সকাল সাড়ে ১১ টার সময় খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ৩ সপ্তাহব্যাপী খুলনা মহানগরস্থ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনডিসি এবং স্বাগত বক্তা ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ ইউনুস আলী।

এছাড়াও, উক্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর শুভ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা; খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার); খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম; খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম। এ সময় খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 120 News Views