মামুন মোল্লা (খুলনা) ঃ মঙ্গলবার ৩১ মে, বিকাল ৪ টার সময় খুলনা জেলা জিমনেসিয়াম হলে জেলা পুলিশ, খুলনার আয়োজনে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু; বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন।
মুজিব শতবর্ষ জেলা দাবা লীগ-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, খুলনা মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম।

👁️ 198 News Views
