নিজস্ব প্রতিবেদক ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেন। এসময় প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে আমেরিকার গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

👁️ 101 News Views
