সেতু উদ্বোধন উপলক্ষ্যে গৃহীতব্য কর্মসূচীর অংশ হিসেবে কেএমপি’তে র‌্যালি অপদ্মানুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ
শনিবার ২৫ জুন, সকাল ৯ টা ৫ মিনিটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীতব্য কর্মসূচীর অংশ হিসেবে নগরীর শিববাড়ি মোড়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে র‌্যালিটি নগরীর শিববাড়ি মোড় হতে শুরু হয়ে ডাকবাংলা এবং পিকচার প্যালেস মোড় হয়ে শহীদ হাদীস পার্কে এসে শেষ হয়।

উক্ত র‌্যালিতে সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম-সহ খুলনা মহানগরী কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *