বাংলাদেশের কাছে জরুরী খাদ্য অনুদান চেয়েছে শ্রীলঙ্কা

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ বাংলাদেশের কাছে জরুরী খাদ্য অনুদান চেয়েছে শ্রীলঙ্কা। সংকট মোকাবিলায় সম্প্রতি শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে চাল ও আলু অনুদান চেয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শ্রীলঙ্কার বাংলাদেশ মিশনের মাধ্যমে এ প্রস্তাব দিয়েছে।

বিনামূল্যে বা অনুদানের মাধ্যমে এমুহূর্তে শ্রীলঙ্কাকে চাল ও আলু সরবরাহ করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা সে বিষয়ে যাচাই-বাছাই করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কারণ আমাদের এখানে বন্যা, সেটি বিবেচনায় নিয়ে তারপরও যদি কিছু সহায়তা করা যায় সেটি নিয়ে কাজ চলছে।

তাই শ্রীলঙ্কার এই অনুদান চাওয়া সরাসরি রিজেক্ট করে দেয়নি বাংলাদেশ। বাংলাদেশ মনে করে শ্রীলঙ্কাকে এই দুরবস্থায় সহায়তা করার মত সক্ষমতা আছে। এর আগে দেশটির চলমান সংকটের প্রেক্ষাপটে সহায়তার অংশ হিসেবে গত মাসে ২০ কোটি টাকা মূল্যের জরুরি ওষুধ উপহার দিয়েছিল বাংলাদেশ।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *