খুলনায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized জাতীয়

মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ৩০ জুন, জেলা প্রশাসন, খুলনার আয়োজন সিএসএস আভা সেন্টার, খুলনায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার, খুলনা দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।.
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা, শেখ হারুনুর রশীদ, চেয়ারম্যান জেলা পরিষদ, খুলনা, ডা. সুজাত আহমেদ, সিভিল সার্জন, খুলনা সহ অনেকে।


বিজ্ঞাপন
👁️ 93 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *