চট্টগ্রামে ডিবি (উত্তর) টিম কর্তৃক ৭০০০ পিস ইয়াবা সহ মায়ানমার নাগরিক’ সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ কামরুল হাসান (বর্তমানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে ডিবি টিম-৩১ (উত্তর) এর অফিসার ও ফোর্স ’সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার ১১ আগস্ট চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের রাস্তার মাথা ৫নং ব্রীজ সংলগ্ন রাস্তার উপর হতে মোঃ সাইফুল করিম, সোলতান ইসলাম ও মোঃ আলীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৭,০০০ (সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে এবং বৈদেশিক আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *