খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ শুক্রবার ১২ আগস্ট, বিকাল সাড়ে ৩ টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা প্রশাসন এবং সুন্দরবন পশ্চিমবঙ্গ বিভাগ, খুলনার আয়োজনে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা সার্কেলের বন সংরক্ষক মিহির কুমার দো; খুলনা জেলার পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, বিপিএম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক এবং বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২২ এর সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *