নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭৫ বোতল ফেনসিডিল, ৪২ ক্যান বিয়ার ও ৫ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার এবং ৫ কেজি গাঁজা সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার এবং ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শনিবার ১৩ আগষ্ট, সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ মোঃ কবির (৩৪) এবং মোঃ নজরুল ইসলাম(২৬) নামক ০২ জন মাদক ব্যাবসায়ীকে একটি কাভার্ডভ্যান সহ গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *