শরীয়তপুরে অতিরিক্ত ডিআইজি কে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১৩ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের আয়োজনে শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে শরীয়তপুর জেলা হইতে বদলী হওয়ায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও এ সময় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম, সাবেক ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এবং প্রতিষ্ঠাতা ও সভাপতি, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ।

এ সময় উপস্থিত ছিলেন কাজী আরিফা আশরাফ, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শরীয়তপুর, একেএম ইসমাইল হক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নড়িয়া, শরীয়তপুর, এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন
👁️ 115 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *