কেএমপি’র পুুলিশ কমিশনার কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ সোমবার ১৫ই আগস্ট, তারিখ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

সোমবার ১৫ই আগস্ট সোমবার সকাল ৮ টা ৫ মিনিটের সময় জেলা প্রশাসকের কার্যালয়, খুলনায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ কমিশনার পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *