নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ৩১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী এর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী’র নেতৃত্বে রাজশাহী জেলার পবা উপজেলায় হরিপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়।
উক্ত অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি চৌকশ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

👁️ 121 News Views
