বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অভিযানে ৩,০৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বাস এবং বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পারকে আটক

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক ১,০৪,২৮,৫০০ (এক কোটি চার লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৩,০৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি বাস এবং বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পার আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের

জানা গেছে, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১,০৪,২৮,৫০০ (এক কোটি চার লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৩,০৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বাস এবং বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেল্পারকে আটক করতে সক্ষম হয়েছে।

শুক্রবার ২ সেপ্টেম্বর বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে নিয়মিত যানবাহান তল্লাশী কার্যক্রম পরিচালনা করছিল। আনুমানিকসাড়ে ১১টায় টেকনাফ হতে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের
একটি বাস চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়।
পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে বাসের সিলিং-এর উপরে সাউন্ড বক্সের ভিতরে এবং সীটের নিচে চৌম্বুক দ্বারা বিশেষভাবে ফিটিং অবস্থায় ৩,০৬০ (তিন হাজার ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও অবৈধভাবে নিষিদ্ধঘোষিত ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে উক্ত বাসটি এবং আসামীদের নিকট হতে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, বাস ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ১,০৪,২৮,৫০০ (এক কোটি চার লক্ষ আটাশ হাজার পাঁচশত) টাকা।

আটককৃত আসামীদের (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, বাস এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 142 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *