নিজস্ব প্রতিবেদক ঃ শনিবার ৩ সেপ্টেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, ঢাকা-এর সহযোগিতায় বাংলাদেশ স্কাউট, ঢাকা মেট্রোপলিটন কর্তৃক স্কাউটিং বিষয়ক ১১৭৩তম ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়।
উক্ত কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের কমিশনার মোঃ খলিলুর রহমান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. ফেরদৌস, যুগ্মসচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও উপকমিশনার (সংগঠন), বাংলাদেশ স্কাউট।
উক্ত ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করেন ঢাকা জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, ঢাকা জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি) গণ।

👁️ 126 News Views
