স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি’র খুলনায় আগমন উপলক্ষে কেএমপি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ শনিবার ৩ সেপ্টেম্বর, বিকাল ২টা ৩০ মিনিটের সময় কেএমপি, খুলনার খালিশপুরস্থ অফিসার্স মেসে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল) আমেনা বেগম, বিপিএম এর আগমন উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, পিপিএম-সেবা।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *