মিরপুরে বিএসটিআই এর অভিযানে ২৫,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট, কেক পণ্য তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় কুক ফর ইউ, ৪/১/ডি, হেয়ার স্ট্রীট, ওয়ারী, ঢাকা-কে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, রানা ফিলিং স্টেশন ও ইউনাইটেড ফিলিং স্টেশন, রায়েরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা প্রতিষ্ঠানটির অকটেন, পেট্রোল ও ডিজেল পরিমাপ যাচাই করা হলে প্রত্যেকটিতে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ সোহাগ হায়দার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *