নিজস্ব প্রতিবেদক ঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জানাতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ১৭ অক্টোবর,র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম যথাক্রমে, মোঃ কুদ্দুস (৩৫), আক্কাছ (৪৮), মোঃ কামাল (৩৫), মোঃ রুবেল (২৫), মোঃ সোহেল (২৫), এবং মোঃ তুষার (২৬) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ছোট বড় ৬ টি ছোড়া, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

👁️ 123 News Views
