চট্টগ্রামে ডিবি (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে ৫৪০০ পিস ইয়াবা সহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতি: উপ-পুলিশ কমিশনার মো: জহিরুল ইসলামের তত্তাবধানে, পুলিশ পরিদর্শক রিপন কুমার দাসের নেতৃেত্বে বিশেষ টিম গত ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল (৪২) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ শাকিল কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে চট্রগ্রাম শহরে পাইকারী বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *