দৈনিক পূর্বদেশ এর ১১ বছরে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ ২০১২ সালের ১২ ডিসেম্বর থেকে হাঁটিহাঁটি পা পা করে একাদশ বছরে পদার্পণ করলো চট্টগ্রামের মানুষের প্রিয় পত্রিকা ‘দৈনিক পূর্বদেশ’। এ উপলক্ষে সোমবার ১২ ডিসেম্বর, বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান, শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির এবং চট্টগ্রামের সাংবাদিক সহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *