তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

Uncategorized ইতিহাস ঐতিহ্য খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

রংপুর প্রতিনিধি  :  দর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নানা ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ঝিমিয়ে পড়া খেলার মাঠগুলোয় প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।


বিজ্ঞাপন

শনিবার (৩রা অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিলো, খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে আনা হবে। এরই ধারাবাহিকতায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুরু হয়েছে এবং ১০ অক্টোবর জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্‌বোধন করা হবে।

পাশাপাশি গ্রামাঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার পুনর্জাগরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন

লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *