
মোঃ আমোদ আলী, শৈলকুপা,(ঝিনাইদহ) : ঝিনাইদহের শৈলকুপায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। যার আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) ভোর থেকে কুমার নদের একাধিক স্থানে অভিযান পরিচালনা করে ৭৭ পিচ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন এসআই তরিকুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন জানান, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে নদীর মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্যসম্পদ রক্ষা ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
