প্রভাসকে চড় মেরে পালালেন তরুণী

বিনোদন

বিমানবন্দরে হেঁটে যাচ্ছিলেন ‘বাহুবলী’ তারকা প্রভাস। তাকে দেখে ছবি তোলার জন্য ছুটে আসেন এক তরুণী। তিনি প্রভাসের সঙ্গে ছবিও তোলেন। চলে যাওয়ার সময় প্রকাশ্যে প্রভাসকে চড় মেরে পালিয়ে যান তিনি।  


বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের   লস অ্যাঞ্জেলস বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রভাস। হঠাৎ তাকে দেখে উচ্ছ্বসিত এক তরুণী সেলফি তুলতে এগিয়ে আসেন। প্রভাসও কোনো দ্বিধা না করে তার সঙ্গে ছবি তোলেন। এই পর্যন্ত সব ঠিক-ঠাকই ছিল। কিন্তু ছবি তোলার পর হঠাৎ লাফাতে লাফাতে প্রভাসের গালে চড় মেরে চলে যান ওই তরুণী। আকষ্মিক এই ঘটনায় অপ্রস্তুত প্রভাস হেসে ফেলেন। পরক্ষণে আরেক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, এই মুহূ্তে ‘সাহো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভাব। আমেরিকা ও দুবাইসহ বিভিন্ন দেশে চলছে এই সিনেমার শ্যুটিং। সাহোতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ইতিমধ্যেই শ্রদ্ধা কাপুর ও প্রভাসের জন্মদিনে প্রকাশ্যে আনা হয়েছে এই সিনেমার দুটি অ্যাকশন দৃশ্য।


বিজ্ঞাপন
👁️ 100 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *